গাছ ছাঁটাইঃ
মৃত ও রোগআক্রান্ত ডাল অপসারনের জন্য, গাছের উপযুক্ত আকৃতি প্রদানের জন্য, প্রতিটি ডালে ফুল আসার জন্য এবংপ্রয়োজনীয় রোদ্র পাওয়ার জন্য নিয়মিত গাছ ছাটাই করতে হয়। গোলাপ হলো প্রচুর শাখা বিস্তারকারী গুল্ম জাতীয় গাছ। গাছের ফুল দেওয়া শেষ হলেই গাছ ছেঁটে দিতে হবে। নিয়মিত গাছ ছাঁটাই করলে বেশি ও বড় আকারের ফুল পাওয়া যায়। সাধারণত ২০-২৫ সেমি (৮-১০ ইঞ্চি) রেখে ডাল ছেঁটে দিতে হয়। ডাল এমনভাবে কাটতে হবে যাতে থেঁতলে বা ছিঁড়ে না যায়। এ জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়।
সাদা, হলুদ, হালকা হলুদ ও দো-রঙা জাতের গোলাপ গাছ খুব হালকা ছাঁট আর লাল জাতের গোলাপ গাছে শক্ত ছাঁট দিতে হবে।
গোলাপের ঠালপালা (প্রুনিং ) ছাঁটায়ের সময়
ক্যানবেরা তথা অস্টেলিয়ায় গোলাপ প্রুনিং এর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুলাই এর শেষ থেকে আগষ্টের শুরু ।
প্রুনিং এর সাধারন ধাপ সমূহ
শীতকালে গোলাপের পাতা স্বভাবিক ভাবেই পরে যায়, যদি অল্প কিছু পাতা গাছে থেকে যায়, তা ও কেটে বা ফেলে দিতে হবে। এটা আপনাকে গাছের সকল ঠালপালা সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা দেবে । এর আরও যে সুবিধা তা হচ্ছে - শীতে পাতা পরে যাওয়ার ফলে রোগাক্রান্ত পাতা, গাছ তার শরীর থেকে ঝেরে ফেলে, কিন্তু কিছু পাতা গাছে থেকে গেলে তা থেকে রোগবালাই বিস্তারের সম্ভবনা থাকে ।
মরা ডালপালা ফেলে দিতে হবে, তবে মরা ডাল কি করে চিনবেন ? নোক কিংবা ধারেলো ছুরি দিয়ে ডালের উপরটা ছিলে ফেলতে হবে। ভিতরের অংশটা যদি সবুজ হয়, মানে ডাল এখন জীবিত। আর যদি খয়েরি হয় তাহলে কেটে ফেলতে হবে , একদম নিচ থেকে।
রোগ-পোকা দমন
শুঁয়ো পোকা বা অনিষ্টকারী অন্য যে কোন পোকা দেখা মাত্র ধরে মেরে ফেলতে হবে। লাল মাকড়সার আক্রমণ ও ডাইব্যাক রোগ বেশ মারাত্মক। গোলাপ গাছের নানা অংশ কালো হয়ে মরে যাওয়া। এ রোগটিকেই ডাইব্যাক বলে। গাছের রোগাক্রান্তঅংশটি কেটে ফেলে দিতে হবে।
গোলাপ গাছের জন্য বাজারে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় । বানিজ্যিক উদ্দেশে যারা গোলাপ চাষ করছেন তাদের জন্য হয়তো কিটনাশক ব্যবহারের যৌক্তিকতা রয়েছে কিন্তু আমরা যারা বাসার আংগিনা কিংবা টবে দুই একটা লাল গোলাপের স্বপ্ন দেখি তাদের জন্য জৈব পদ্ধতিটাই উত্তম বলে মনে করছি ।
এ ক্ষেত্রে ঘরে তৈরি হর্টিকালচার তেল স্প্রে করলে ভালো উপকার পাওয়া যায়।
তৈরির প্রনালী
২ কাপ ভেজিটেবল অয়েল
আধা কাপ ডিশওয়াশিং লিকুইড
ভালো করে মিশাতে হবে । উত্তম রুপে ঝাকালে মিশ্রণটি দুধের মত সাদা রং ধারন করে । এর জন্য একে White Oil ও বলে।
প্রয়োগ প্রনালী
প্রতি লিটার পানিতে এক চা চামচ পরিমন মিশিয়ে গোলাপ গাছের রোগাক্রান্ত পাতা বা ডালে নিয়মিত স্প্রে করতে হবে ।
গোলাপ গাছের জৈব সার
কলার খোসা
চা পাতা
পিয়াজের খোসা
একটা পাত্রে দুই দিন ভিজায়ে রাখুন , দুই দিন পর ছেকে - ঐ পানিটা গাছের গোঁড়ায় নিয়মিত দিন।
পাশাপাশি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে অল্প করে গোঁড়ার মাটিতে মিসিয়ে দিতে হবে।
এই প্রকৃয়া নিয়মিত অনুসরন করলে গাছে প্রচুর ফুল আসবে আশা করি।
স্টেন্ড রোজ তৈরির প্রকৃয়া
বাজারে এক একটা স্টেন্ড রোজ বেশ মূল্য মানের বলা চলে । তবে ধৈর্য্য নিয়ে চেষ্টা করলে আপনিও সফল হতে পারেন । এর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে - গোলাপ গাছের সুস্হ্য সবল একটা কান্ড রেখে, আশেপাশের সব ডালপালা কেটে দিতে হবে ।কোন ভাবেই এই কান্ড থেকে শাখা কান্ড গজাতে দেয়া যাবে না ।
গোলাপের গোড়ায় প্রতি নিয়তই নতুন শাখা গঁজায়। নিয়মিত এই সব শাখা কেটে ফেলতে হবে । কান্ডটার উঁচ্চতা এর হাত পরে, যে ডালপালা থাকবে সে গুলো গোল করে ছেঁটে দিবেন । এই প্রকৃয়াটা করে যেতে হবে একাধিক বছর । যাঁদের বাসায় গোলাপ গাছ আছে, আপনারা চেষ্টা করতে পারেন । এতে যেমন গাছকে দৃষ্টি নন্দন আঁকার দেয়া তেমনি বাগানের নান্দনিকতা প্রকাশ পায় ।
সবাই ভালো থাকুন
প্রকৃতির পাশে থাকুন