অস্ট্রেলিয়ার নেটিভ গাছ , বেশ ঝোপরানো হয় এবং সহজেই বেরে উঠে। আদিবাসীদের কাছে বেশ জনপ্রিয় । Hush food হিসাবেও দামী রেস্টুরেন্ট গুলোতে এর ব্যপক চাহিদা ।আমাদের লেবু পাতার গন্ধের মতই এই গাছের পাতার গন্ধ, এর বাইরেও নানাবিধ বিশেষত্ব রয়েছে এই গাছটির।
আদিবাসীদের কাছে এই গাছের গুরুত্ব
আদিবাসীদের কাছে এর গুরুত্ব নানাবিধ, আমাদের দেশে কবিরাজরা যেমন লতাপাতার সন্ধানে বনে বাদারে ঘুরে বেড়ায় , এখানকার আদিবাসীরা তেমনই এই গাছের পাতার প্রেমি। আদিবাসীদের কাছে এই গাছ BUSH MEDICINE । সোজা বাংলায় আমাদের শক্তি কিংবা সাধনা ঔষধালয় এর মতই, আয়ুর্বেদিক কিংবা কবিরাজের ভেষজ হালুয়ার মতই শক্তি বর্ধক মহাঔষধ।
বিশেষ করে ঠান্ডা, কফ, পেটের সমস্যায় এই গাছের পাতা ব্যবহার করে থাকে । গরম পানিতে ২/৩টা পাতা ভিজিয়ে রাখলে একদম লেবু চায়ের সাঁধ পাওয়া যাবে। চর্মরোগের মহাঔষধ হিসাবে ও আদিবাসী সমাজের এর ব্যপক ব্যবহার রয়েছে।
এই গাছের বৃদ্ধি
সাধারনত বিচি থেকে চারা করলে ২/৩ বছর লেগে যায়। তবে Bunnings এ পরিনত চারা পাওয়া যায়। আগ্রহীরা অনায়াসেই বড় টবে লাগাতে পারেন । যেহেতু নেটিভ গাছ সহজেই ক্যানবেরার আবহাওয়ায় মানিয়ে যায়।
পাতার বহুবিধ ব্যবহার
এখনকার রান্নায় এই গাছের পাতার নানা মুখি ব্যবহার রয়েছে । বিভিন্ন ধরনের কেক, বিস্কুট থেকে শুরু করে , গরু, ভেড়া, ছাগল কিংবা ক্যাঙ্গারুর মাংস মেরিনেটেও এর প্রচলন রয়েছে । বাজারে প্যাকেটজাত গুঁড়া কিংবা শুকনো পাতাও পাওয়া যায় । শুকনো পাতা ত্যাজপাতার বিকল্প হিসাবেও ব্যবহৃত হচ্ছে ।
পানিও হিসাবে এর ব্যবহার
আগেই বলেছি লেবু চায়ের বিকল্প হিসাবে এর ব্যবহার ব্যপক। ক্যাফেইন মুক্ত কিন্তু ক্যালসিয়ামে ভরপুর সাথে আছে প্রচুর antioxidants, ভিটামিন ই, জিংক এবং ম্যাগনেশিয়াম । ভেজষ চা হিসাবের এর নামডাক ব্যপক। গরমে এই পাতার ঠান্ডা চা ( ice tee) দারুন স্বস্তিদায়ক।
টবে চাষ পদ্ধতি
গাছটা যদিও বেশ বড় হয় তবে অনায়াসেই টবে লাগানো যেতে পারে। নিয়মিত ডালপালা ছেঁটে রাখতে হবে । অনেকেই বাড়ীর hage হিসাবে লাগিয়ে থাকেন।
নিঃসন্দেহে টবে একটা সতেজ Australian Lemon Myrtle আপনার বাড়ীর সৌন্দর্যে যেমন ভিন্নতা আনবে , তেমনই রুচির বৈচিত্রও ফুটিয়ে তুলবে।
বৃক্ষ প্রেমিরা ভেবে দেখতে পারেন।