বেলি ফুল

Card Image
Image
বেলী ফুল
Banner Image
Image
বেলি ফুল
Section 1 - Before you start

N

Section 2 - Planting Date/Time

N

Section 3 - Ideal Condition

N

Section 7 - Seed Selection

N

Section 8 - Land Preparation

N

Section 9 - Planting Seeds

N

Title - নাম
বেলি ফুল
About BD

ক্যানবেরায় বেলি ফুল

Section 1 - ভূমিকা

ক্যানবেরাতে বেলি ফুল, ভাবতেই বাঙালি হৃদয় উতলা হয়,  নষ্টালজিক হয়, মনে পরে ফেলে আসা কোন এক বর্ষায় বেলি সুবাসিত বৃষ্টি ঝড়া সকালের কথা। তেমন একটা সকাল হবে কি আর এই জীবনে? 

তাও আবার ক্যানবেরার মত আবেগী বর্ষায়? 

বেলি ফুল গ্রীষ্মমন্ডলীয় বা উষ্ণমণ্ডলীয় জলবায়ু পছন্দ করে, আর ক্যানবেরার শীতকাল বেশ ঠান্ডা ও তুষারপাতপূর্ণ। তাই ক্যানবেরাতে বেলি গাছ রোপনের ভালো সময় হচ্ছে সামার। 

হ্যাঁ, ক্যানবেরাতে দেশি বেলি যার ইংরেজি Arabian Jasmine  বা  Jasminum sambac জন্মানো সম্ভব, তবে এর জন্য বিশেষ যত্নের প্রয়োজন। 

Section 2 - বীজ বপনের সময়কাল

ক্যানবেরার ঠান্ডা আবহাওয়া ও তুষারপাতের (frost) কথা বিবেচনা করে, বেলি ফুলের গাছ (Jasmine) লাগানোর সেরা সময় হলো বসন্তকাল (সেপ্টেম্বর থেকে নভেম্বর)। এছাড়া, শরতের শুরুর দিকেও (মার্চ/এপ্রিল) গাছ লাগানো যেতে পারে, যখন মাটি কিছুটা উষ্ণ থাকে।

  • সবচেয়ে উপযুক্ত সময় (বসন্ত): সেপ্টেম্বর-অক্টোবর মাসে, যখন তীব্র তুষারপাতের ঝুঁকি কমে যায় এবং মাটি গরম হতে শুরু করে, তখন নতুন চারা লাগালে তা দ্রুত শিকড় ছড়ায়।
  • বিকল্প সময় (শরতকাল): মার্চ-এপ্রিল মাসেও লাগানো যেতে পারে। গ্রীষ্মের তীব্র তাপ কমে যাওয়ার পর এবং শীতের তীব্র তুষারপাতের আগে এই সময়ে চারা বসালে ভালো হয়।

ক্যানবেরায় জুলাই-আগস্ট মাসে সাধারণত অতিরিক্ত ঠান্ডা ও তুষারপাত থাকে, তাই এই সময়ে নতুন চারা না লাগানোই ভালো। 

Section 3 - অনুকুল পরিবেশ

বেলি ফুল পূর্ণ সূর্যালোকে বা আংশিক ছায়ায় ভালো জন্মে। ক্যানবেরার তীব্র শীত থেকে বাঁচাতে একটু উষ্ণ ও রোদযুক্ত স্থানে গাছটি লাগান।

বেলি গাছ সরাসরি মাটির চেয়ে টবে লাগানো ভালো, যাতে শীতকালে বা তীব্র তুষারপাতের সময় সেটিকে ঘরের ভেতরে বা শেডের নিচে রাখা যায়। 

  • রোদঃ গাছটির জন্য দিনের অন্তত ৪-৬ ঘণ্টা রোদ প্রয়োজন।
  • তাপমাত্রা: বেলি গাছ ৫° সেলসিয়াসের নিচের তাপমাত্রা খুব একটা পছন্দ করে না, তাই শীতের সময় অতিরিক্ত সতর্ক থাকতে হয়।
Section 4 - প্রজাতী

ক্যানবেরার নার্সারিগুলোতে সাধারণত বসন্তকালে বেলি বা বিভিন্ন প্রজাতির জেসমিন গাছ পাওয়া যায়। তবে আপনাকে নিশ্চিত করতে হবে কোনটা দেশি বেলি। 

 

 

Section 5 - সহায়ক উদ্ভিদ

বেলি জন্য সহায়ক কোন উদ্ভিদ এর প্রয়োজন হয় না।

Section 7 - বীজ নির্বাচন

বীজ নির্বাচনের চেয়ে ডাল থেকে বেলি গাছ উৎপাদন করা সহজ। 

Section 8 - জমি তৈরি

চারা লাগানোর পর প্রথম গ্রীষ্মে নিয়মিত পানি দেওয়া প্রয়োজন। শীতকালে, বিশেষ করে প্রথম শীতে, তুষারপাত থেকে চারাটিকে রক্ষা করতে কভার বা অন্য কোনো উপায়ে ঢেকে রাখা ভালো।টবে হলে অবশ্যই পারগোলা, ডেক কিংবা ঘরের ভিতর দিনের একটা সময় রোদ থাকে এমন স্হানে রাখুন। 

ডেক কিংবা পারগোলায় রাখলে বারতি সতর্কতা হিসাবে  প্লাস্টিক ব্যাপ দিয়ে ভালো করে ডেকে রাখুন। যদি একাধিক দিন তাপমাত্রা ৫° সেলসিয়াসের নিচে থাকে সে ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 

Section 9 - বীজ বপন

ক্যানবেরায় দেশি বেলি ফুল পাওয়ার উপায়সমূহ:

  • নার্সারি: ক্যানবেরার স্থানীয় নার্সারিগুলোতে (যেমন: Canberra Nursery & Garden Centre বা Rodney's Plants Plus) মাঝেমধ্যে Arabian Jasmine বা 'Jasminum sambac' প্রজাতির বেলি ফুলের গাছ পাওয়া যায়।
  • অনলাইন গার্ডেনিং শপ: অস্ট্রেলিয়া ভিত্তিক অনলাইন নার্সারি (যেমন: Australian Plants Online) থেকে 'Jasminum sambac' বা 'Duchess' প্রজাতির বেলি ফুলের গাছ অর্ডার করা যেতে পারে, যা বাংলাদেশি বেলি ফুলের কাছাকাছি।
  • বাংলাদেশি কমিউনিটি: ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনেকে শখের বসে এই গাছ লাগিয়ে থাকেন। এদের কাছ থেকে ডাল সংগ্রহ করে চারা উৎপাদন করতে পারেন। 

বিশেষ দ্রষ্টব্য: অস্ট্রেলিয়ায় বাইরে থেকে তাজা ফুল বা বেলি ফুল নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ (Biosecurity rule)। তাই একমাত্র উপায় হলো স্থানীয় নার্সারি থেকে গাছ কেনা । 

তবে আপনি যদি সত্যই বেলিতে মাতাল হোন ভবিষ্য এ  আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Section 10 - বীজতলা পরিচর্যা

শীতের সময় ঘরে অথবা ডেক বা পারগোলায় রাখলে মাটির আর্দ্রতা রক্ষা করুন তবে খেয়াল রাখবেন কোন ভাবেই পানি যেনো জমে না থাকে। এ সময় গাছের সকল পাতা ঝরে যাবে, কিছু হয়তো শুকিয়ে থাকবে। দেখলে মনে হতে পারে গাছ মরে যাচ্ছে। হতাশ হবেন না। 

আরও একটা কাজ করবেন, শীতের শুরুতে পাতা ঝরা শুরু হলে ডালপালা কেটে গাছের আকার ছোট করে দেবেন।  এ সময় গাছ ঘুমন্ত থাকে, আকার ছোট হলে বেশি খাবারের প্রয়োজন হয় না। তবে অবশ্যই টবের মাটি যেনো একদম শুকিয়ে না যায়, আবার পানি যেনো  জমেও না থাকে। 

 

Section 11 - সার ব্যবস্থাপনা

সামারে নিয়মিত seaweed solution প্রয়োগ করুন (সপ্তাহে ২/১ বার) 

Bunnings কিংবা Aldi র All purpose fertiliser কন্টিনারে লিখিত নির্দেশে মত প্রয়োগ করুন।

Section 12 - আগাছা ব্যবস্থাপনা

আগাছা নিয়মিত পরিস্কার করুন, মালচিং করতে ভুলবেন না। 

Section 14 - প্রচলিত রোগবালাই এবং দমন

সামারে ভিনেগার কিংবা পেয়াজের খোশা ভেজানো পানি সপ্তাহে ২/১ বার স্প্রে করুন। 

Tag line
বেলি ফুল
Tag line BD
বেলি ফুল
Plant timeframe
Jan
Feb
Mar
Category
Indoor
Category BD
গ্রীষ্মকালীন
ইনডোর