পালং শাক - আসুন ক্যানবেরার আবহাওয়ায় সফলভাবে পালং শাক চাষের চেষ্টা করি।
N
N
N
N
N
পালং শাক - আসুন ক্যানবেরার আবহাওয়ায় সফলভাবে পালং শাক চাষের চেষ্টা করি।
ক্যানবেরার ঠান্ডা ও শীতল জলবায়ুতে পালং শাক (Spinach) খুব ভালো জন্মায়, বিশেষ করে শীত ও বসন্তকালে। তবে আপনি যদি দেশি পালং চাষ করতে চান সে ক্ষেত্রে বীজ প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। দোকান গুলোতে Spinach এ যে বীজ পাবেন তার ফলন খুবই ভালো তবে দেশী গন্ধ আর অনুভুতিটা মিস করবেন
ক্যানবেরাতে শীতকাল (Autumn/Winter) পালং শাকের জন্য উপযুক্ত। খুব ঠান্ডা আবহাওয়ায় এরা ভালোভাবে বাড়ে।
ক্যানবেরার ঠান্ডা ও শীতল জলবায়ুতে পালং শাক (Spinach) খুব ভালো জন্মায়, বিশেষ করে শীত ও বসন্তকালে
।
Bloomsdale long standing' (ঘন এবং কুঁচকানো পাতা), 'English spinach', 'Winter giant' এবং 'Galilee' (তাপ সহনশীল) জাতগুলো ক্যানবেরার জন্য বেশ ভালো।
পালং এর ক্ষেত্রে সহায়ক উদ্ভিদ এর প্রয়োজন হয় না।
আপনার লোকাল Bunnings এ spinach এর নানা জাতের বীজ সারা বছরই পাবেন।
সুনিষ্কাশিত এবং প্রচুর জৈব সার (compost বা well-rotted manure) মিশ্রিত মাটি প্রয়োজন। মাটি কিছুটা আর্দ্র থাকলে ভালো হয়।
- বীজ সরাসরি মাটিতে ১ সেমি গভীরে বুনুন। বীজগুলো ৩০ সেমি দূরে সারিতে এবং প্রতিটি চারা ১০-১২ সেমি দূরত্বে রাখা উচিত।
- চারা রোপণ: চারা ৫-১০ সেমি লম্বা হলে তা জমিতে রোপণ করতে পারেন।
- পানি: মাটি যেন শুকিয়ে না যায়, নিয়মিত পানি দিন।
মালচিং: আগাছা দমন করতে এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে গাছের চারপাশে মালচ (যেমন- straw/খড়) ব্যবহার করুন।
সার: প্রতি মাসে জৈব সার ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়।
নিয়মিত আগাছা পরিস্কার করুন।
- রোপণের ৬-৮ সপ্তাহের মধ্যে পাতা সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যায়।
- গাছের বাইরের দিকের পাতাগুলো ধরে ছিঁড়ে নিন, এতে ভেতরের কচি পাতাগুলো বাড়তে থাকে।
- গোড়া থেকে না কেটে পাতা কাটা ভালো, এতে একই গাছ থেকে বারবার ফলন পাওয়া যায়।
- পাখি থেকে রক্ষা: কচি চারা পাখির প্রিয় খাদ্য, তাই নেট (netting) বা জালি দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে।
- গরম আবহাওয়া: বসন্তের শেষে তাপমাত্রা বেড়ে গেলে পালং শাক দ্রুত বীজের দিকে চলে যায় (Bolting)। তখন কিছুটা ছায়ার ব্যবস্থা করা প্রয়োজন।