লেবু গাছের খুটিনাটি

আমাদের ছোট্ট  ব্যাকইয়ার্ড গুলোতে একটা লেবু গাছ বেশ জনপ্রিয় । লেবু আবাদের ক্ষেত্রে এই শহরে অনেক সফল গল্প যেমন আছে তেমনি অনেক দীর্ঘ নিঃশ্বাসও বাতাসে ভেঁস বেড়ায় । এই  আয়োজনে থাকছে সফল ভাবে লেবু চাষের কিছু কলা কৌশল । মনে রাখতে হবে - ধৈর্য হারা হলে চলবে  না । বাগান যেমন শারীরিক ও পরিবেশের প্রতি সহায়ক তেমনি মানসিক স্বাস্হ্য নিয়ন্ত্রণের কলা কৌশলও এ থেকে শেখার আছে । 

স্হান নির্বাচন 

লেবু গাছের জন্য পূর্ণ  রোদ্রজ্জল স্হান নির্বাচন করতে হবে । দিনের অধিকাংশ সময় যাতে রোদ পায় এমন স্হান লেবুর জন্য আদর্শ স্হানীয় । সেই সাথে পানি  নিষ্কাশনের উত্তম ব্যবস্হা থাকতে হবে । মাটি যদি অধিক শক্ত হয় , সে ক্ষেত্রে জিপসাম প্রয়োগ করে মাটির উন্নয়ন ঘটাতে হবে । জিপসাম প্রয়োগে শক্ত মাটি নরম হবে , তারপর প্রয়োজনে মাটির শক্ত চাকা গুলো ভেংগে দিতে হবে । সাধারনত এসিডিক মাটি লেবুর জন্য উত্তম । (দরকার মনে করলে মাটি পরীক্ষা করা যেতে পারে) 

 

চারা রোপন

চারা যে টবে থাকবে দৈর্ঘে তার দ্বিগুন বড় আকারের গর্ত খনন করতে হবে । এখানকার লেবু গাছ গুলো গ্রাফটিং ( কলম) করা । চারা রোপনের সময় লক্ষ্য রাখতে হবে, মাতৃ গাছ পর্যন্ত যেনো মাটির নিচে থাকে । টব থেকে চারাটা তুলে, মাটির গর্তে রোপনের পূর্বে শিকর গুলো হালকা করে নেরেচেরে আশেপাশের মাটি নরম করে দিতে হবে । জড়ানো শিকর কিংবা শিকর যদি তারের মত বেশী পেচিয়ে যায় তালে কিছু শিকর কেটে দিতে হবে । 

 

পানি প্রদান 

সাবধানে চারাটা গর্তে বসিয়ে মাটি দিয়ে পুনরায় ভড়ে দিতে হবে । হালকা করে চাপ দিয়ে গোড়ার মাটি বসিয়ে দিতে হবে । তারপর গোড়া থেকে কিছুটা ( আধ হাত) দুরের মাটি একটু উঁচু করে রিং এর মত করে দিতে হবে । এই রিংটা পানি ধরে রেখে মাটির আর্দ্রতা রক্ষা করতে সহায়তা করবে । প্রচুর পানি দিতে হবে যতখন না গোড়ার মাটি ঠিকমত বসে যায়।প্রথম কয়েক সপ্তাহ এই ভাবেই পানি দিতে হবে। এর ফলে গাছ  দ্রুত স্থায়িত্ব লাভ করবে। 

 

মালচিং করতে হবে

অর্গানিক মালচ যেমন আখের ছোবরা অথবা খের কিংবা Bunnings এর উডচিপ ( কাঁঠের গুঁড়া) দিয়ে , কান্ডের আশপাশ কিছুটা খালি রেখে বাকিটা ঢেকে দিতে হবে। 

 

পর্যাপ্ত পানি

আবহাওয়ার উপর নির্ভর করে সপ্তাহে দুই বা তিন বার নিয়মিত পর্যাপ্ত পানি প্রদান করতে হবে ( Deep watering)

 

খাদ্য প্রদান 

বছরে তিন বার ( বসন্তের শুরু, সামারে এবং শরৎ এ) লেবু জাতীয় গাছের জন্য বিশেষায়িত খাবার যেমন- Scotts Osmocote Citrus & Fruit Controlled Release Fertiliser 700g কিংবা Yates 15kg Dynamic Lifter Organic Plant Food & Soil Improver Pellets প্রদান করতে হবে । 

 

অবাঞ্চিত ঠালপালা ছাঁটাই 

গাছ যদি ছোট হয় তাহলে বসন্তের শুরুতে কিংবা শীতের শেষে , গ্রীষ্মে, অথবা শরৎ এর শুরুতে ডালপালা  ছেঁটে (pruning)  দিতে হবে। গাছ ছোট থাকলে যে কোন সময়ই এটা করা যায়, এতে আপনি ইচ্ছা মত গাছ সাজাতে কিংবা আকার দিতে পারবেন। ফলবতি গাছ বছরে দুই বার, ফলন শেষ হওয়ার পর ছেঁটে দিতে হবে। 

লক্ষ্য রাখতে হবে গাছ যেনো বেশী ঝাপরানো না হয় । প্রয়োজন বোধে ভিতরের শাখা ডাল  গুলো কেটে দিতে হবে । এতে সহজেই ডালপালা  গুলো আলো এবং  অক্সিজেন পাবে। মাটি থেকে বেশ কিছুটা অংশের কান্ড থেকে সকল ডালপালা  কেটে দিতে হবে। 

রোগ ও প্রতিকার

লেবুর প্রজাপতি পোকা
এই পোকা পাতার কিনারা থেকে খেতে শুরু করে এবং সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে।

প্রতিকার
ডিম ও কীড়াযুক্ত পাতা সংগ্রহ করে মাটির নীচে পুঁতে বা পুড়িয়ে ফেলতে হয়।

যেহেতু আমরা জৈব পদ্ধতি অনুসরন করে চাষাবাদ করছি সেহেতু - সপ্তাহে ২/৩ বার পেঁয়াজের খোশা ভেজানো পানি সাথে পরিমান মত ঝাঁলের গুঁড়া মিশিয়ে স্প্রে করতে পারেন।পাশাপাশি গুঁড়া সাবান মেসানো পানিরও স্প্রে করতে পারেন। তবে  “এক সপ্তাহে পেয়াজের খোশার পানি, অন্য সপ্তাহে সাবান পানি” এই ভাবে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। 

লেবুর লাল ক্ষুদ্র মাকড়
এই মাকড় লেবু গাছের পাতা ও ফলের সবুজ অংশ খেয়ে ফেলে।ফলে পাতা হলুদ হয়ে যায় এবং ফলের গায়ে সাদা আবরণ দেখা যায়।পাতার নীচের দিকে লক্ষ্য করলে ক্ষুদ্র মাকড় চলাচল করতে দেখা যায়।

প্রতিকার:
মাকড় সহ আক্রান্ত পাতা তুলে ধ্বংস করতে হবে। এক্ষেত্রেও উপরের জৈব প্রকৃয়ায় তৈরি মিশ্রণটি স্প্রে করতে করতে পারেন । 

সবাই ভালো থাকবেন । 

Card Image
Image
#
Short description
আমাদের ছোট্ট  ব্যাকইয়ার্ড গুলোতে একটা লেবু গাছ বেশ জনপ্রিয় । লেবু আবাদের ক্ষেত্রে এই শহরে অনেক সফল গল্প যেমন আছে তেমনি অনেক দীর্ঘ নিঃশ্বাসও বাতাসে ভেঁস বেড়ায় । এই  আয়োজনে থাকছে সফল ভাবে লেবু চাষের কিছু কলা কৌশল ।