রোজমেরি - উদ্ভিদজাত/জৈব বালাইনাশক

আমাদের বাঙালি সমাজে এই গাছটার খুব একটা পরিচিতি কিংবা জনপ্রিয়তা, লক্ষ্য করা যায় না । তবে এই শহরে গাছটার ব্যপক উপস্হিতি । অনেক বাড়ীতেই হেজ বা সীমানা প্রাচীর হিসাবেও গাছটার দেখা পাওয়া যায় । 


বিশ্বে জনপ্রিয় সুগন্ধি ও ঔষধি গাছের অন্যতম হলো রোজমেরি। এই গাছটার অনেক গুনাগুন যেমন, স্মৃতি শক্তির উন্নয়নে সহায়ক, মানসিক স্বাস্হ্যের সতর্ক ভাব ধরে রাখতে সহায়ক। রোজমেরি চা রক্ত চাপ উপশম করে, হ্রাস করে বিষণ্নতা। ত্বককে অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচায়, ব্রণও সারায়। রোজমেরি তেল রক্তসংবহন বাড়ায়, রক্তনালি করে প্রসারিত ও রক্ত করে উষ্ণ, রক্ত চলাচলেও সহায়ক ।এ ছাড়াও রোজমেরি অয়েলে আছে ভিটামিন এ এবং সি। বলে রাখা ভালো, এই দুই ভিটামিনই কিন্তু ত্বকের জন্য খুব উপকারী। রোজমেরি তেলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। শুধু কি তাই রান্নায়ে ও রোজমেরি ব্যপক ব্যবহার রয়েছে । বিশেষ করে আরব ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের রান্নায় এর বিশাল ব্যবহার । 

তবে আজকের এই আয়োজনে রোজমেরির আরও একটা দিক নিয়ে আলোচনা করবো এবং বিষয়টা নগর বাগানীদের জন্য খুবই সহায়ক। বাগানের যে সমস্যা গুলো নিয়মিতই মোকাবেলা করতে হয় তার মধ্যে প্রধান একটা হচ্ছ - নানা রকমের পোকামাকরের আক্রমন । যেমন - ফুলকপি, বা বাঁধাকপির পাতা ধিরে ধিরে খয়ে ফেলা , টমেটু গাছের পাতা কুকরে যাওয়া, মরিচের পাতা খেয়ে ফেলা, করলা গাছের পাতায় সাদা এবং খুবই ছোট ছোট পোকার উৎপাত , বেগুন ও সীমের পাতায় পোকার আক্রমন, এমন নানা ধরনের সমস্যা লেগেই থাকে । বাজারের নানা রকমের কিটনাশক দিয়ে এই সব পোকামাকড় সহজেই দমন করা যায় কিন্তু আমাদের উদেশ্য যেহেতু বালাই মুক্ত অর্গানিক চাষাবাদ , সে ক্ষেত্রে রোজমেরির হতে পারে অন্যতম উপাদান । রোজমেরির গন্ধ পোকামাকড় দুরে রাখে । শুধু তাই না রোজমেরি মশা দমনেও প্রসিদ্ধ । আপনারা হয়তো অনেকেই জানেন - দেশে নিম পাতার ব্যবহার রয়েছে অর্গানিক চাষাবাদের ক্ষেত্রে। এখানে রোজমেরি হতে পারে নিম পাতার রসের বিকল্প । 

প্রয়োগ পদ্ধতি

ভেজি বেডের শাক সবজি গাছের ফাকে ফাকে নিয়মিত রোজমেরির ছোট ছোট ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রাখলেই চলবে । খুবই সহজ একটা পদ্ধতি কিন্তু দারুন উপকারি ।

রোজমেরির পাতা ডাল থেকে ছাড়িয়েছ indoor plant এর টবের মধ্য দিয়ে রাখলে পোকার আক্রমন থেকে গাছ যেমন রক্ষা পায়, তেমনই রুমের বাতাসও নির্মল থাকে । 

পরাগায়নে সহায়ক

এর বাইরেও রোজমেরির ফুলে প্রচুর মৌমাছির আগমন ঘটে যা গাছপালার পরাগায়নে সহায়ক । 

সুতরাং নগর বাগানীরা যাঁদের বাগানে এই গাছটার অভাব রয়েছে,  বিষয়টা নিয়ে ভাবতে পারেন । এখানে আরও একটু বলে রাখি - রোজমেরি কিন্তু সহজেই আবাদ যোগ্য একটা গাছ । খুব একটা যত্নের প্রয়োজন পরে না । ডাল থেকে সহজেই চারা তৈরি করা যায় । দ্রুত বর্ধনশীল ।  ছেঁটে না দিলে সহজেই জংগলে পরিনত হতে পাকে । 

মনে রাখতে হবে - bunnies থেকে শাক সবজীর চারা কিংবা বিচি কিনে, কষ্ট করে তৈরী করা ভেজি বেডে লাগলেই কিন্তু সফল ফলনের আশা করা যায় না, বাগানে কিছু ফুলের গাছে ফুল কিংবা বালাইনাশক  গাছপালা না থাকলে হতাশ হওয়ার সমুহ সম্ভবনা থেকেই যাবে । 

সবাই ভালো থাকবেন 

প্রকৃতির পাশেই থাকুন ।

Card Image
Image
#
Short description
অর্গানিক কৃষিকথা ক্যানবেরা” র আজকের আয়োজনে থাকছে রোজমেরি গাছের উপর ছোট্ট একটা প্রতিবেদন