আমাদের ছোট্ট ব্যাকইয়ার্ড গুলোতে একটা লেবু গাছ বেশ জনপ্রিয় । লেবু আবাদের ক্ষেত্রে এই শহরে অনেক সফল গল্প যেমন আছে তেমনি অনেক দীর্ঘ নিঃশ্বাসও বাতাসে ভেঁস বেড়ায় । এই আয়োজনে থাকছে সফল ভাবে লেবু চাষের কিছু কলা কৌশল । মনে রাখতে হবে - ধৈর্য হারা হলে চলবে না । বাগান যেমন শারীরিক ও পরিবেশের প্রতি সহায়ক তেমনি মানসিক স্বাস্হ্য নিয়ন্ত্রণের কলা কৌশলও এ থেকে শেখার আছে ।