ক্যানবেরার শীতকাল বেশ ঠান্ডা এবং তুষারপাতযুক্ত (frosty), তাই এখানকার শীতকালীন ফসলগুলোকে ঠান্ডাসহনশীল(frost-tolerant) হতে হয়। চলুন দেখি আসছে শীতে আপনার ভেজিপ্যাচ কি কি সবজি দিয়ে সাজানো যেতে পারে।
ক্যানবেরার শীতের জন্য উপযোগী প্রধান সবজি ও ফসলগুলো হলো:
মূল শাকসবজি (Root Vegetables):
- গাজর (Carrots): ক্যানবেরার শীতে গাজর খুব ভালো হয়।
- বিটরুট (Beetroot)
- পার্সনিপ (Parsnips)
- মূলা (Radish/Turnips)
পাতাযুক্ত শাক (Leafy Greens):
- পালং শাক (Spinach/Silverbeet): শীতের অন্যতম সেরা ফসল।
- লেটুস (Lettuce)
- কেল (Kale): বিশেষ করে ক্যাভোলো নেরো জাতের কেল।
- এশিয়ান গ্রিনস (Asian Greens): বক চয়, চাইনিজ বাঁধাকপি,
- পেঁয়াজ কলি (Spring Onion)
ব্রাসিকা বা ফুলকপি জাতীয় (Brassicas):
- ব্রকলি (Broccoli): শীতের ঠান্ডায় ব্রকলি আরও সুস্বাদু হয়।
- বাঁধাকপি (Cabbage)
- ফুলকপি (Cauliflower)
- ব্রাসেলস স্প্রাউট (Brussels Sprouts)
মটরশুঁটি ও শিম জাতীয় (Peas & Legumes):
- স্নো পিস (Snow Peas/Sugar Snap Peas)
ব্রড বিনস (Broad Beans):
এগুলো শীতের শুরুতেই রোপণ করতে হবে।এদের ফলনও কিন্তু বেশ ভালো।
অন্যান্য:
- রসুন (Garlic): শীতের শুরুতে (মার্চ-এপ্রিল) রোপণ করতে হবে, যা বসন্তে তোলা যাবে।
- লিক (Leeks)
ক্যানবেরা শীতকালীন চাষের টিপস:
- সময়: শীতকালীন শাকসবজি ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই রোপণ শুরু করতে হয়, যাতে গাছগুলো বড় হয়ে শীতকাল কাটাতে পারে।
- সুরক্ষা: তীব্র তুষারপাত থেকে রক্ষা পেতে চারা গাছের ওপর কভার ব্যবহার করা যেতে পারে।
- পটিং: যদি টবে চাষ করেন, তবে তা একটু গরম জায়গায় রাখা ভালো।
তবে আপনি যদি একটু কৌঁসুলির হোন ধনেপাতা কিন্তু পুরো শীতেই বাগান থেকে পেতে পারেন। ফেব্রুয়ারি এবং মার্চেই ধনেপাতার বীজ মাটি তৈরি করে ছরিয়ে দিন। পুরো মাত্রায় শীত আসার আগেই চারা গজিয়ে যাবে। শীতের সময়টাতে গাছের বৃদ্ধি একটু কম থাকবে। তবে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, বীজ রোপনের ক্ষেত্রে যদি উপযুক্ত সময় মিস হয়ে যায় সে ক্ষেত্রে বেশী ঠান্ডার কারনে বীজের অঙ্কুরোদগম কিন্তু হবে না ।
সবাই ভালো থাকবেন।
Happy Gardening